আরভিং আর আমার হাসপাতালের দিনগুলা// মূল: লিওনার্ড কোহেন// অনুবাদ: সাকলাইন গৌরব

বন্ধু চিল্লাইতো—নিৎসে, নিৎসে,
আমি কইতাম—খ্রিস্ট, যিশু,
ও চাইতো জিততে;
আমি ভাবতাম—হারি কিছু।

আমার ওর কবিতা পছন্দ;
ওর আমার গান,
আমরা জানতে চাইতাম না
কে সঠিক, কে ভান।

এক্কালের পালোয়ান বন্ধুর বুড়াকালে হাত কাঁপত,
ইশ! ধরাইতে পারতো না বিড়ি,

ইম্পেরিয়াল টোব্যাকো,
মুখ বাড়াও বন্ধু, আমি আগুন ধরি!

About The Author

1 thought on “আরভিং আর আমার হাসপাতালের দিনগুলা// মূল: লিওনার্ড কোহেন// অনুবাদ: সাকলাইন গৌরব”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *