মাতাল—মাতাল রাত!// মূল: এমিলি ডিকিন্সন// অনুবাদক: হাসান সাঈদ

মাতাল—মাতাল রাত!
পেলে তোমার সাথ
এমন সব মাতাল রাত
হতো আমাদের বিলাসব্যসন!

ব্যর্থ—ঝড়ের তোড়—
ও হৃদয় যে পেয়েছে বন্দর—
কম্পাসের তার কি দরকার—
কি দরকার মানচিত্রর!


স্বর্গে টানি দাঁড়—
আহ!—এ পাথার!
যদি পারতাম—এই রাত্তিরে—গাড়তাম নোঙর
তোমার ভেতর!

About The Author

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *